শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ফ্রি মেডিকেল ক্যাম্পে ১ হাজার মানুষ পেলেন চিকিৎসাসেবা

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় এক হাজার সুবিধাবঞ্চিত মানুষকে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। ‘রক্ত দিন, জীবন বাঁচান’ স্লোগানকে সামনে রেখে সাঘাটা উন্নয়ন সংস্থার (এসইউএস) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার জুমারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফাহমিদুল মোল্লা রানা। সংগঠনের উপদেষ্টা আহসান হাবীব রিটুর সার্বিক সহযোগিতায় ক্যাম্পটি পরিচালিত হয়।

ক্যাম্পে চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য অর্থোপেডিকস, মেডিসিন ও চক্ষুবিষয়ক সমস্যার চিকিৎসা দেওয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বিনামূল্যে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দেন। পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

আয়োজকেরা জানান, চরাঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমন মানবিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চায় সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আনোয়ার হোসেন রানা ও সিরাজুল ইসলাম, আমন্ত্রিত অতিথি আবু তাহের, বুলবুল ও আলমগীর, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিলাস জয়, কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক রউফ, জেলা সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা রক্তবিষয়ক সম্পাদক খালিদ হাসান, উপজেলা সভাপতি শাহাবুদ্দিন, কাজল দেব, নিরব মোল্লা ও রনি প্রমুখ।

মেডিকেল ক্যাম্পে প্রায় এক হাজার মানুষের চিকিৎসাসেবা পাওয়ার মধ্য দিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন স্থানীয়ভাবে মানবিক উদ্যোগের দৃষ্টান্ত হয়ে ওঠে।

Popular Post

গাইবান্ধায় রাতে ধানক্ষেত থেকে ইউনিয়ন আ.লীগ নেতা মজনু আটক

error: বিষয়বস্তু সুরক্ষিত!!

গাইবান্ধায় ফ্রি মেডিকেল ক্যাম্পে ১ হাজার মানুষ পেলেন চিকিৎসাসেবা

আপডেট সময়: ১২:১৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬