সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ মিনার নিয়ে বিতর্কিত বক্তব্যের ভিডিও, গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষক আহসান হাবিবকে ঘিরে তোলপাড়

গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষক আহসান হাবিবের ব্যবহৃত ‘নামদিয়ে কাম কি’ ফেসবুক আইডি লাইভে শহীদদের সংজ্ঞা নিয়ে বক্তব্য, শহীদ মিনারের নাম পরিবর্তন করে ‘বলির পাঠার মিনার’ রাখার কথা বলা এবং শহীদ মিনারে উঠে বিভিন্ন অঙ্গভঙ্গির একটি ভিডিও প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ‘নামদিয়ে কাম কি’ নামের একটি ফেসবুক আইডি থেকে প্রকাশিত ১১ মিনিট ৩৬ সেকেন্ডের ওই ভিডিওতে শহীদদের সংজ্ঞা নিয়ে বক্তব্য দেওয়ার পাশাপাশি শহীদ মিনারকে ‘বলির পাঠার মিনার’ হিসেবে উল্লেখ করতে দেখা যায়। এ ছাড়া ভিডিওতে শহীদ মিনারে উঠে বিভিন্ন অঙ্গভঙ্গি করতেও দেখা গেছে বলে অভিযোগ উঠেছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শহীদ মিনার ও শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টি সামনে এনে অনেকেই ঘটনার সমালোচনা করছেন।

এ বিষয়ে মুঠোফোনে প্রশিক্ষক আহসান হাবিবের সঙ্গে যোগাযোগ করে জানতে চাইলে তিনি ঘটনাটি স্বীকার করেন।

অন্যদিকে, গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) অধ্যক্ষ মাহবুবার রহমান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Popular Post

শহীদ মিনার নিয়ে বিতর্কিত বক্তব্যের ভিডিও, গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষক আহসান হাবিবকে ঘিরে তোলপাড়

error: বিষয়বস্তু সুরক্ষিত!!

শহীদ মিনার নিয়ে বিতর্কিত বক্তব্যের ভিডিও, গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষক আহসান হাবিবকে ঘিরে তোলপাড়

আপডেট সময়: ০৩:১১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬