বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক নির্বাচিত হলেন গাইবান্ধার মুফতী ইব্রাহীম আজহারী

  • তাজরুল ইসলাম
  • আপডেট সময়: ০৩:২৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৭২

মডেল মসজিদ ইমাম পরিষদের ২০২৬–২০২৮ সেশনের কেন্দ্রীয় কমিটির নির্বাচনে অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গাইবান্ধা জেলা মডেল মসজিদের পেশ ইমাম মুফতী ইব্রাহীম আজহারী। তিনি নির্বাচনে সর্বোচ্চ ১৯৯টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

মুফতী ইব্রাহীম আজহারী গাইবান্ধার ধর্মীয় অঙ্গনের পরিচিত ব্যক্তিত্ব। তিনি গাইবান্ধা জেলা মডেল মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ‘দারুল হিকমাহ মাদরাসা, গাইবান্ধা’র প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, গোপন ব্যালট ও নিরাপদ যাচাইকরণ পদ্ধতিতে লাইভ ক্লাউড প্রযুক্তির মাধ্যমে এ কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন এলাকার মডেল মসজিদের ইমামরা অংশগ্রহণ করেন। নির্বাচনে অন্যান্য প্রার্থীকে পেছনে ফেলে ১৯৯টি ভোট পেয়ে অর্থ সম্পাদক পদে জয়লাভ করেন মুফতী ইব্রাহীম আজহারী।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর মুফতী ইব্রাহীম আজহারী ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি মডেল মসজিদ ইমাম পরিষদের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং সংগঠনের সার্বিক কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ নির্বাচনে সভাপতি পদে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা মসজিদের ইমাম মুফতি আহমদ মাসরুর, মহাসচিব পদে সিরাজগঞ্জ জেলা মডেল মসজিদের ইমাম মুফতি তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে নড়াইলের কালিয়া উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি ওয়াহিদুজ্জামান এবং দপ্তর সম্পাদক পদে চাঁদপুরের ফরিদগঞ্জ মডেল মসজিদের ইমাম মাওলানা মাকসুদুল আমিন নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা নতুন কমিটির সফল কার্যকাল এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

Popular Post

মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক নির্বাচিত হলেন গাইবান্ধার মুফতী ইব্রাহীম আজহারী

error: বিষয়বস্তু সুরক্ষিত!!

মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক নির্বাচিত হলেন গাইবান্ধার মুফতী ইব্রাহীম আজহারী

আপডেট সময়: ০৩:২৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬