বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

  • তাজরুল ইসলাম
  • আপডেট সময়: ০৫:৫৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৩১

হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে বিভিন্ন এনজিও ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় রেড ক্রিসেন্টের সদস্যরা স্বাস্থ্যসম্মত উপায়ে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করেন।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব পিপিএম, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা খান মোহাম্মদ সাইফুল ইসলাম, আজমির হোসেন, আবু শহীদ মোঃ আরেফ বিল্লাহ ডাকুয়াসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংগঠনের প্রতিনিধিরা।

আলোচনা সভায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

Popular Post

গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

error: বিষয়বস্তু সুরক্ষিত!!

গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আপডেট সময়: ০৫:৫৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬