শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় রাতে ধানক্ষেত থেকে ইউনিয়ন আ.লীগ নেতা মজনু আটক

ধানক্ষেতে আত্মগোপন করেও পুলিশের হাত থেকে রক্ষা পেলেন না গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মজনু সরকার (৪৬)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে জয়পুরহাটের কালাই উপজেলা-সংলগ্ন সীমান্তবর্তী এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছে।

আটক মজনু সরকার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের আলী গ্রামের মৃত নাসির সরকারের ছেলে। তিনি শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ ছাড়া তিনি গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত।

পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মজনু সরকার সীমান্তবর্তী এলাকার একটি ধানক্ষেতে আত্মগোপন করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

আটকের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধানক্ষেতে লুকিয়ে থাকা অবস্থায় মজনু সরকারকে আটক করা হয়েছে। পরে তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মজনু সরকারকে গোবিন্দগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Popular Post

গাইবান্ধায় রাতে ধানক্ষেত থেকে ইউনিয়ন আ.লীগ নেতা মজনু আটক

error: বিষয়বস্তু সুরক্ষিত!!

গাইবান্ধায় রাতে ধানক্ষেত থেকে ইউনিয়ন আ.লীগ নেতা মজনু আটক

আপডেট সময়: ০৮:৩৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬