গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালীতে পুরাতন মোটরসাইকেল কেনাবেচার প্রতিষ্ঠান ‘বিসমিল্লাহ বাইক জোন’-এর কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে মুসল্লিদের নিয়ে মিলাদ ও তবারক বিতরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠানটিতে ব্যবহৃত মোটরসাইকেল বিক্রি করতে পারবেন মালিকেরা। পাশাপাশি যাঁরা পুরাতন মোটরসাইকেল কিনতে চান, তাঁরাও এখান থেকে পছন্দের মোটরসাইকেল কেনার সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানটির পরিচালনাকারী শরিফুল ইসলাম ও বিপুল কুমার পাল জানান, পুরাতন মোটরসাইকেল বিক্রি করতে ইচ্ছুক ব্যক্তি এবং ক্রেতাদের মধ্যে যোগাযোগ সহজ করা ও কেনাবেচার সুযোগ তৈরি করাই তাঁদের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে ক্রেতারা তাঁদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী ব্যবহৃত মোটরসাইকেল কেনার সুযোগ পাবেন। একই সঙ্গে বিক্রেতারাও তাঁদের মোটরসাইকেল বিক্রি করতে পারবেন।
তারা আরও জানান, প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনার মাধ্যমে স্থানীয় পর্যায়ে পুরাতন মোটরসাইকেল কেনাবেচার একটি সুযোগ তৈরি হবে বলে তাঁরা আশা করছেন।
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী এলাকায় অবস্থিত ‘বিসমিল্লাহ বাইক জোন’ প্রতিষ্ঠানটি পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ে আগ্রহীদের জন্য একটি নতুন ঠিকানা হিসেবে যাত্রা শুরু করল।
তাজরুল ইসলাম 















