শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ‎খড়ের আগুনে ঘর পুড়ে বৃদ্ধের মৃত্যু,  পুড়ে ভুষ্মিভুত গরু ছাগল

গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের নতুন চরে খড়ের ঘরে অগ্নিকাণ্ডে খোরশেদ আলী মণ্ডল (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি গরু ও পাঁচটি ছাগল পুড়ে মারা গেছে। আগুনে আরও তিনটি গবাদিপশু দগ্ধ হয়েছে। এতে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
‎
‎শুক্রবার (২৩ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
‎
‎নিহত খোরশেদ আলী মণ্ডল হলদিয়া ইউনিয়নের চর হলদিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত আলহাজ গফুর আলী মণ্ডলের ছেলে।
‎
‎নিহতের ছেলে সাহাআলম জানান, রাত ৩টার দিকে তাঁর চাচা আব্দুর রাজ্জাক ফোন করে বাবার মৃত্যুর খবর দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।
‎
‎হলদিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা অগ্নিকাণ্ড ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন।
‎
‎সাঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান বলেন, ক্ষয়ক্ষতির বিবরণসহ আবেদন করলে বিষয়টি যাচাই করে সরকারি সহায়তা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।
‎
‎

Popular Post

গাইবান্ধার বাদিয়াখালীতে পুরাতন মোটরসাইকেল কেনাবেচার প্রতিষ্ঠান ‘বিসমিল্লাহ বাইক জোন’-এর যাত্রা শুরু

error: বিষয়বস্তু সুরক্ষিত!!

গাইবান্ধায় ‎খড়ের আগুনে ঘর পুড়ে বৃদ্ধের মৃত্যু,  পুড়ে ভুষ্মিভুত গরু ছাগল

আপডেট সময়: ১১:০০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬