গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার জেলার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নে অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ার সংবাদ পাওয়ার পর পরিস্থিতি পরিদর্শনে গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আক্রান্ত ব্যক্তিদের দ্রুত ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
জেলা প্রশাসক বলেন, অ্যানথ্রাক্স প্রতিরোধে স্থানীয় পর্যায়ে জনগণকে সচেতন করতে হবে। অসুস্থ বা সন্দেহজনক পশুর মাংস জবাই ও খাওয়া থেকে বিরত থাকার পাশাপাশি রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা থেকে অ্যানথ্রাক্স প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সন্দেহজনক পশুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়।
রিপোর্টারের নাম 



















