বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় নিহত ১, আহত ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুলু মিয়া (৪৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করেছে।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের কাটামোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলু মিয়া উপজেলার দরবস্তু ইউনিয়নের হরিতলা ফতেপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ থেকে  অটোরিকশা নিয়ে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার অটোরিকশাকে চাপা দিলে ঘটনা স্থলেই পিষ্ট হয়ে তিনি মারা যান। এ ঘটনায় আহত তিনজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাসুদ রানা বলেন, ‘আমরা সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খবর পাই। লাশ পিষ্ট হয়ে রাস্তার সঙ্গে লেগে থাকায় উদ্ধার করতে কিছুটা দেরি হয়েছে। মরদেহ গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, ‘ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। লাশ থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Popular Post

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় নিহত ১, আহত ৩

error: বিষয়বস্তু সুরক্ষিত!!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় নিহত ১, আহত ৩

আপডেট সময়: ০৩:১১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬