মন্ত্র দিয়ে যুবকের গোপনাঙ্গ ছোট করে পুনরায় তা পূর্বের অবস্থানে ফেরাতে না পারার অভিযোগে আব্দুর রহিম নামে এক তান্ত্রিককে অবরুদ্ধ করে রেখেছে স্থানীয় জনতা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পূর্ব ফরিদপুর গ্রামের ঘটনা। রবিবার রাতে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ওসি তদন্ত প্রশান্ত কুমার রায়।।
আটক তান্ত্রিক আব্দুর রহিম (৪৫) উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহআলম ওরফে ছোট বাবু জানান, ৯ নম্বর ওয়ার্ডের ফরিদপুর গ্রামে এক যুবকের পুরুষাঙ্গ ছোট করে দেওয়ার অভিযোগে এক তান্ত্রিককে অবরুদ্ধ করে রেখেছে গ্রামবাসী। পুলিশ এসেছিল। এর বেশি আমি আর জানিনা।
পলাশবাড় থানার ওসি (তদন্ত) প্রশান্ত কুমার রায় বলেন , তান্ত্রিক আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। উত্তেজিত স্থানীয় জনগণ ওই তান্ত্রিককে আটক করে রাখায় এখনো ঘটনার সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
রিপোর্টারের নাম 


















