শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে গাইবান্ধায় বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাইবান্ধায় বর্ণাঢ্য র‌্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাইবান্ধা জেলা শাখা।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির আয়োজনে এ র‌্যালি বের করা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে র‌্যালির পরিবেশ।র‌্যালিটি জেলা বিএনপির কার্যালয়ে বের হয়ে গাইবান্ধা জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশ নেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী শামীম শামীম কায়সার লিংকন , গাইবান্ধার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতা আলো বেগম, গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক এবং গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুলসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এছাড়াও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র‌্যালিতে অংশ নেন।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন। এ সময় দলীয় ঐক্য ও সংহতির বার্তা দেন নেতাকর্মীরা।

Popular Post

গাইবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত।

error: বিষয়বস্তু সুরক্ষিত!!

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে গাইবান্ধায় বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

আপডেট সময়: ০৭:৫৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬