রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় নির্মাণাধীন ভবন থেকে ককটেল ও পেট্রোলবোমা উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুর অভিযান চালিয়ে তিনটি ককটেল ও তিনটি পেট্রলবোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। শনিবার (২১ নভেম্বর) ভোরে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ঢাকা-রংপুর মহাসড়কের পূর্ব পাশে নির্মাণাধীন একটি ভবন থেকে এসব নাশকতার বস্তু উদ্ধার করা হয়।

শনিবার (২১ নভেম্বর) বিকালে এসআরবি-১৩- এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি গাইবান্ধা ক্যাম্পের একটি দল ধাপেরহাট ইউনিয়নের জিসান ফিলিং স্টেশন ও একটি ইটভাটার পাশের নির্মাণাধীন ভবনে অভিযান চালায়। সেখানে ককটেল ও পেট্রলবোমার সন্ধান পাওয়ার পর এসআরবি-১৩-এর বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে। পরে  উদ্ধার করা ককটেল ও পেট্রোলবোমা সাদুল্লাপুর থানায় জমা দেন তারা।

এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান,  জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উদ্ধার করা বোমাগুলো নিরাপদ স্থানে সংরক্ষণ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে সেগুলো ধ্বংস করা হবে।

Popular Post
error: বিষয়বস্তু সুরক্ষিত!!

গাইবান্ধায় নির্মাণাধীন ভবন থেকে ককটেল ও পেট্রোলবোমা উদ্ধার

আপডেট সময়: ০১:২৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬