শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ঝড়-শিলাবৃষ্টিতে ৩৫০ হেক্টর জমির ফসলের ক্ষতি

গাইবান্ধায় হঠাৎ করে শিলাবৃষ্টিতে মাঠে থাকা পাকা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। দমকা হাওয়া ও শিলাবৃষ্টির কারণে জেলার বিভিন্ন স্থানে জমির ধান হেলে পড়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি সহ জেলার বিভিন্ন এলাকায় হঠাৎ করেই বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া সাথে শিলাবৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতও হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে দুই থেকে তিন মিনিট স্থায়ী এই শিলাবৃষ্টিতে শীতের শুরুতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দেয়। আকস্মিক এই আবহাওয়ায় বেশ কিছু এলাকায় জমির পাকা ধান ও ধানের শীষ , শীতকালীন শাকসবজি, পেঁয়াজ, মরিচ ও কলার খেত দুর্যোগে আক্রান্ত হয় ।

কৃষকরা জানান, এ বছর আমন ধানের ফলন ভালো হয়েছিল। আর কয়েক দিন পরই ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। কিন্তু আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে অনেক খেতের ধানগাছ মাটিতে পড়ে গেছে। কোথাও কোথাও শিলার আঘাতে ধানের শীষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাকা ধান ঝরে পড়েছে। এতে উৎপাদন খরচ তোলার পাশাপাশি ধার-দেনা পরিশোধ করা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তারা।

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজারের কৃষক কৃষক আব্দুর রহিম বলেন, এ বছর আমন ধানের ফলন বেশ ভালো হয়েছিল। ধান পেকে যাওয়ায় কয়েক দিনের মধ্যেই কাটার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টিতে ধানগাছ মাটিতে পড়ে গেছে। এতে আমার অনেক ক্ষতি হয়েছে। এখন এই ক্ষতি কীভাবে পুষিয়ে নেব, তা বুঝতে পারছি না।

কৃষক সাদা মিয়া বলেন, সারা বছর মাঠে পরিশ্রম করে ধান আবাদ করেছি। সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের পেছনে অনেক টাকা খরচ হয়েছে। আশা ছিল ধান ঘরে তুলে ঋণ পরিশোধ করব। কিন্তু ঝড় ও শিলাবৃষ্টিতে সেই আশা শেষ হয়ে গেছে। সরকার যদি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ায়, তাহলে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারব।

কৃষক বল্টু মিয়া বলেন, ধান কাটার ঠিক আগমুহূর্তে এমন দুর্যোগ আমাদের বড় বিপদে ফেলেছে। ঝড়ের কারণে খেতের ধান মাটিতে শুয়ে পড়েছে, অনেক ধানের শীষও নষ্ট হয়েছে। শুধু আমন ধান নয়, অন্যান্য ফসলেরও ক্ষতি হয়েছে। এখন পরিবার নিয়ে কীভাবে চলব, তা ভেবে দিশেহারা হয়ে পড়েছি।

গাইবান্ধা জেলা কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকালের ঝড় ও শিলাবৃষ্টিতে জেলায় আমন ধানের ২৪৭ হেক্টর, শীতকালীন শাকসবজির ১৬ হেক্টর, পেঁয়াজের ৬৯ হেক্টর, মরিচের ১০ হেক্টর এবং কলার ৮ হেক্টর জমির ফসল দুর্যোগে আক্রান্ত হয়েছে ।

গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সুদর্শন শিকদার জানান, আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে জেলায় মোট ৩৫০ হেক্টর জমির বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের চূড়ান্ত তালিকা তৈরি করতে আরও ৫ থেকে ৭ দিন সময় লাগতে পারে। এ জন্য মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

তিনি আরও জানান, চলতি মৌসুমে জেলার প্রায় ৮০ শতাংশ আমন ধান ইতোমধ্যে পেকে গেছে। ফলে ধানের ক্ষয়ক্ষতি নিয়ে বড় ধরনের আশঙ্কা নেই বলে মনে করছে কৃষি বিভাগ। তবে ক্ষতিগ্রস্ত খেতগুলো পরিদর্শন করে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

Popular Post

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ দুই শতাধিক, হাসপাতালে ছুটছেন স্বজনরা

error: বিষয়বস্তু সুরক্ষিত!!

গাইবান্ধায় ঝড়-শিলাবৃষ্টিতে ৩৫০ হেক্টর জমির ফসলের ক্ষতি

আপডেট সময়: ০৬:৩৪:১২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬