বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে গাইবান্ধায় যুবদলের সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাইবান্ধায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে জেলা যুবদলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।

পরে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আবারও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহামুদুন নবী টিটুল। এ সময় গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, পৌর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ সেকেতুর রব অনিক ও প্রচার সম্পাদক অনিক ফেরদৌস উপস্থিত ছিলেন।

সমাবেশ ও মিছিলে সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ইউনুস আলী দুখু, সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার আল আমিন, পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনু, সুন্দরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমানসহ জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

এদিকে, একই দাবিতে গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলা যুবদলের উদ্যোগে পৃথকভাবে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Popular Post

গাইবান্ধায় অ্যানথ্রাক্স প্রতিরোধে সচেতনতামূলক সভা

error: বিষয়বস্তু সুরক্ষিত!!

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে গাইবান্ধায় যুবদলের সমাবেশ ও মিছিল

আপডেট সময়: ০২:৪০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬