শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে আব্দুল সামাদ (প্রায়) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শিমুলতাড়ী রেলগেটের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল সামাদ গাইবান্ধা সদর উপজেলার ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবুদখালী গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মানসিক অশান্তিতে ভুগছিলেন সামাদ। এরই জেরে তিনি বাদিয়াখালীর শিমুলতাড়ী রেলগেটের উত্তর পাশে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই শরীর ছিন্নভিন্ন হয়ে তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে গাইবান্ধা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সাহেব গণির নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। শুরুতে লাশের পরিচয় শনাক্ত করা না গেলেও পরবর্তীতে স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতায় তাঁর পরিচয় নিশ্চিত করা হয়।

রেলওয়ে পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রথমে গাইবান্ধা রেলওয়ে স্টেশনে নেওয়া হয়। পরে সেখান থেকে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Popular Post

গাইবান্ধায় ভ্রাম্যমান আদালত চার প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা অথদন্ড

error: বিষয়বস্তু সুরক্ষিত!!

গাইবান্ধায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

আপডেট সময়: ০১:৩৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬