শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার অবৈধ কয়লা তৈরির ৩০ চুল্লি ধ্বংস

গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া এলাকায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির আনুমানিক ৩০টি চুল্লির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সেগুলো ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গাইবান্ধা পরিবেশ অধিদপ্তর ও প্রসাশনের  উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে স্থাপন করা কয়লা তৈরির চুল্লিগুলো ধ্বংস করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গাছের কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরি করা হচ্ছিল। এতে একদিকে বনজ সম্পদ ধ্বংস হচ্ছে, অন্যদিকে চুল্লির ধোঁয়ায় পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে।

গাইবান্ধা সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রী রতন কুমার দত্ত,গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আজাহারুল ইসলাম, পরিদর্শক শের আলম পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান বিষয়ে গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শের আলম জানান, পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে কয়লা তৈরির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ চুল্লি স্থাপন করে পুনরায় কয়লা তৈরির চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

error: বিষয়বস্তু সুরক্ষিত!!

গাইবান্ধার অবৈধ কয়লা তৈরির ৩০ চুল্লি ধ্বংস

আপডেট সময়: ০৭:৫০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬