রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার প্রাথমিক শিক্ষা অফিসে সকাল সোয়া ৯টাতেও কর্মকর্তা-কর্মচারীদের দেখা মেলেনি।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে সকাল সোয়া ৯টা পেরিয়ে গেলেও কোনো কর্মকর্তা-কর্মচারীকে অফিসে পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই চলছে নানা আলোচনা সমালোচনা ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলা  প্রাথমিক শিক্ষা অফিসার মন্ত্রীর একটি কর্মসূচিতে অংশ নিতে রংপুরে আছেন গেছেন । তবে অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদেরও নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না থাকায় সকাল সোয়া ৯টার পরও অফিস কার্যত ফাঁকা ছিল বলে অভিযোগ করা হয়।

রোববার (৩০ আগস্ট) সকাল সোয়া ৯টার পর সরেজমিনে অফিসে গিয়ে এমন চিত্র দেখা গেছে বলে জানা গেছে। সরকারি অফিসের নির্ধারিত কর্মঘণ্টায় কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন সেবা নিতে আসা লোকজন।

তারা আরো বলেন, সরকারি দপ্তরে নির্ধারিত সময়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের ইবনে মাসুদ রানা বলেন, আমি এখন মন্ত্রীর প্রোগ্রামে রংপুরে অবস্থান করতেছি।অফিসে  খোঁজ নিচ্ছি যদি এরকম হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Popular Post

গাইবান্ধার প্রাথমিক শিক্ষা অফিসে সকাল সোয়া ৯টাতেও কর্মকর্তা-কর্মচারীদের দেখা মেলেনি।

error: বিষয়বস্তু সুরক্ষিত!!

গাইবান্ধার প্রাথমিক শিক্ষা অফিসে সকাল সোয়া ৯টাতেও কর্মকর্তা-কর্মচারীদের দেখা মেলেনি।

আপডেট সময়: ০৪:২০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬