গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোঃ আবু সালেম নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার সাপগাছি-হাতিয়াদহ এলাকার একটি কলাবাগান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, কলাবাগানের একটি গাছের সঙ্গে এক ব্যক্তির ঝুলন্ত ম*র*দে*হ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম*র*দেহ উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শন করেন গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শাহজাহান। তিনি ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, স্কুলশিক্ষক মোঃ আবু সালেমের ঝুলন্ত ম*র*দেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
তিনি উপজেলার কাটাখালী বালুয়াহাট এলাকার ইউনিক ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন
আবু সালেমের মৃত্যুতে তার সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসে
রিপোর্টারের নাম 













