গাইবান্ধার প্রাইম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা শুরু করেছেন উত্তরবঙ্গের জ্যেষ্ঠ ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক। তিনি গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি।
রোববার থেকে তিনি গাইবান্ধার জেলা সদর হাসপাতাল রোডে অবস্থিত প্রাইম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখছেন।

অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক এমবিবিএস ও এফসিপিএস (মেডিসিন)। তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, বগুড়ার সাবেক পরিচালক ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান। বর্তমানে তিনি টিএমএসএস মেডিকেল কলেজ, বগুড়ার মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক প্রতি রোববার, সোমবার ও মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত রোগী দেখবেন।
গাইবান্ধা ও আশপাশের এলাকার রোগীরা তাঁর কাছ থেকে বিভিন্ন জটিল ও দীর্ঘমেয়াদি রোগসহ ইন্টারনাল মেডিসিন–সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ নিতে পারবেন।

প্রাইম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ে হাসপাতালে এসে রোগীরা অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিকের পরামর্শ গ্রহণ করতে পারবেন।
অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের চেম্বার প্রাইম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, জেলা সদর হাসপাতাল রোড, গাইবান্ধায়।

সিরিয়ালের জন্য যোগাযোগ করা যাবে ০১৭৩৩-৯০৯১৮৮ ও ০১৭০৪-২১৫৪৫৫ নম্বরে।।
নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা 












