গাইবান্ধার সাঘাটা উপজেলার রামনগর গ্রামে ধান ক্ষেতে স্প্রে করে দেড় বিঘা জমির ধান ক্ষেত পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে সাঘাটা থানায় লিখিত অভিযোগ দেন জমির মালির আনিছুর রহমান। ঘটনাটি মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোর রাতে ঘটলেও ধানের গাছগুলো শুকিয়ে হলুদ বরণ হওয়ায় পরে বুধবার সকালে স্থানীয়দেও নজরে আসে।
বুধবার ( ২৩ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোছা: নার্গিস আক্তার লাকি ।
স্থানীয়রা জানান, সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামের আনিছুর রহমান জমির ধান বুধবার সকাল থেকে হলুদ বর্ণ ধারন করে, পরে স্থানীয়রা জমিতে গিয়ে দেখতে পায় রাতের আধারে জমিতে ঘাস মরার বিষ স্প্রে করার ফলে জমির ধানক্ষেত পুড়ে গেছে। পরে স্থানীয়রা কৃষি অফিসে খবর দিলে সাঘাটা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোছা: নার্গিস আক্তার লাকি জমি পরিদর্শন করেন।

জমির মালিক জানান, আমার জমি নিয়ে দীর্ঘদিন থেকে এই গ্রামের আমিরুল ইসলামের সাথে বিরোধ চলছে। এই জমির ধান ক্ষেত লাগানোর পরের দিন ধান উপড়ে ফেলা হয়েছিল। সে আমাকে হত্যার হুমকিসহ জমির ধান নষ্ট করার হুমকি দিয়ে আসায় আমি গত ১২ সেপ্টেম্বর ২৬ পুলিশ সুপার বরাবর, অভিযোগ দিয়েছে। আমিরুল ইসলাম আমার জমিতে স্প্রে করে ধান ক্ষেত পুড়ে দিয়েছে। আমি এর বিচার চাই ।
সাঘাটা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোছা: নার্গিস আক্তার লাকি জানান, আমি আমি গতকালও জমির ধান ভালো দেখেছি। ঘটনাটি শোনার পরে আজ জমি দুটি পরিদর্শন করেছি। ক্ষতির পরিমাণ আমার অফিসকে অবগত করবো।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহবুর রহমান জানান, এই ঘটনাটির অভিযোগ এখনও পাইনি, অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নিবো ।
রিপোর্টারের নাম 


















