গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবারের মাঝে মঞ্জুরিকৃত আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গাইবান্ধা সার্কেলের উদ্যোগে এসব চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব পিপিএম, বিআরটিএ গাইবান্ধা সার্কেলের সহকারী পরিচালক ফয়সাল হাসান, মোটরযান পরিদর্শক মো. কামাল আহমেদ কাজলসহ অন্যন্যরা ।
এসময় সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৭০ লাখ টাকা এবং গুরুতর আহত দুই ব্যক্তিকে ৩ লাখ টাকা করে আরও ৬ লাখ টাকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে মোট ৭৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
তাজরুল ইসলাম 
















