রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধায় উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

0-0x0-0-0#

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন গাইবান্ধার আয়োজনে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।

গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা হাজী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল মান্নান।

সভায় আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন গাইবান্ধার উপপরিচালক মো. মিরাজুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের ক্ষেত্রে হজযাত্রীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপদ ও নির্বিঘ্নভাবে হজ পালন করতে আগ্রহী মুসল্লিদের সরকারি ব্যবস্থাপনার সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানানো এবং হজ পালনের নিয়ম-কানুন ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা দেওয়া জরুরি।

বক্তারা সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের সুযোগ-সুবিধা, নিবন্ধন ও আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় প্রস্তুতি এবং হজ পালনের বিভিন্ন ধাপ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে হজযাত্রীদের সঠিক তথ্য প্রদান করে বিভ্রান্তি দূর করা এবং সরকারি ব্যবস্থাপনার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি করার আহ্বান জানান।

তারা বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের সুবিধাগুলো সাধারণ মানুষের কাছে কার্যকরভাবে তুলে ধরতে ব্যাপক প্রচার-প্রচারণা প্রয়োজন। বিশেষ করে যোগ্য ও আগ্রহী মুসল্লিদের কাছে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের সুযোগ, নিয়ম-কানুন ও সুবিধাগুলো সহজভাবে তুলে ধরতে হবে। এতে হজযাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে আগ্রহও বাড়বে।

এ লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তর, হজ সংশ্লিষ্ট সংগঠন, আলেম-ওলামা ও দায়িত্বশীল ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি সম্ভাব্য হজযাত্রীদের প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

0-0x0-0-0#

এতে জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন ও জেলা হাজী কল্যাণ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, ধর্মীয় ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Popular Post

সেই কিশোরী ধর্ষন মামলা ১০ দিন পর হলেও গ্রেপ্তার হয়নি মাদ্রাসা পরিচালক!

error: বিষয়বস্তু সুরক্ষিত!!

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধায় উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আপডেট সময়: ০২:০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬