গাইবান্ধায় আয়োজিত বাণিজ্যমেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাইবান্ধা জেলা শাখা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এনসিপির নেতাকর্মীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর পৃথক স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি গ্রহণ করেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেদায়েতুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব।
স্মারকলিপিতে বাণিজ্যমেলার আয়োজন নিয়ে বিভিন্ন আপত্তি তুলে ধরে মেলা বন্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে জনস্বার্থ, স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ, মেলার অনুমোদন, ব্যবস্থাপনা ও সার্বিক নিরাপত্তার বিষয়গুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
এনসিপির নেতারা বলেন, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় নিয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা প্রয়োজন। তারা জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ প্রত্যাশা করেন।
রিপোর্টারের নাম 














