রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার সাঘাটায় মাছ ধরতে গিয়ে বাবা-ছেলে নিখোঁজ, পরে বাবার মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা মইনুল ইসলাম (৪৫) মর্মান্তিক  মৃত্যু হয়েছে। এ ঘটনায় পানিতে পড়ে যাওয়া  ছেলেকে স্থানীয়দের সহায়তায় জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ানির বিলে এ ঘটনা ঘটে। নিহত মইনুল ইসলাম পূর্ব শিমুলতাইড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মইনুল ইসলাম তার ছেলে মাহিনকে সঙ্গে নিয়ে নৌকায় করে তেলিয়ানির বিলে জাল দিয়ে মাছ ধরতে যান। একপর্যায়ে নৌকায় থাকা তার ছেলে গভীর পানিতে পড়ে যায়। ছেলেকে বাঁচাতে মইনুল ইসলাম পানিতে ঝাঁপ দিলে তিনিও নিখোঁজ হন।

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে মইনুল ইসলামের ছেলে মাহিন জীবিত উদ্ধার করা হয়। পরে দীর্ঘ খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে মইনুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।

গাইবান্ধা সাঘাটা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার সাদিকুল ইসলাম জানান, স্থানীয়দের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ৪৫ মিনিট অভিযান চালানোর পর মইনুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Popular Post

গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ ও কটূক্তির অভিযোগ, ফুলছড়িতে ৭ জনের বিরুদ্ধে অভিযোগ

error: বিষয়বস্তু সুরক্ষিত!!

গাইবান্ধার সাঘাটায় মাছ ধরতে গিয়ে বাবা-ছেলে নিখোঁজ, পরে বাবার মরদেহ উদ্ধার

আপডেট সময়: ১২:০০:১৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬