রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ইয়বাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার করছে র‌্যাব

গাইবান্ধায় ৬ পুরিয়া হেরোইন ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ হানিফ মিয়া (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার রাতে গাইবান্ধা পৌর শহরের পূর্ব সবুজপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার সকালে র‌্যাব-১৩’র অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে

গ্রেফতার হানিফ মিয়া ওই এলাকার মৃত জামিল মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৩টার দিকে সিপিসি-৩ র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গাইবান্ধা পৌর শহরের পূর্ব সবুজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৬ পুরিয়া হেরোইন এবং ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ মাদক ব্যবসায়ী হানিফ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতার আসামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Popular Post

গাইবান্ধার প্রাথমিক শিক্ষা অফিসে সকাল সোয়া ৯টাতেও কর্মকর্তা-কর্মচারীদের দেখা মেলেনি।

error: বিষয়বস্তু সুরক্ষিত!!

গাইবান্ধায় ইয়বাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার করছে র‌্যাব

আপডেট সময়: ১১:৪৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬