বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার সুন্দরগঞ্জ অটোরিকশা চালককে অচেতন করে গাড়ি নিয়ে পালানোর অভিযোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পৌর পার্ক এলাকায় এক অটোরিকশা চালককে অচেতন করে তাঁর অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একটি চোরচক্রের বিরুদ্ধে।

ভুক্তভোগী অটোরিকশা চালকের নাম মানিক মিয়া। তিনি গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মোজাম্মেল সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা কৌশলে মানিক মিয়াকে অচেতন করে পৌর পার্ক এলাকায় ফেলে রেখে তাঁর অটোরিকশাটি নিয়ে দ্রুত সটকে পড়ে। পরে স্থানীয়রা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অটোরিকশা চালকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। অটোরিকশাটি উদ্ধারে ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

Popular Post

গাইবান্ধায় উইপোকায় কৃষকের টাকা নষ্টের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর কৃষককে আর্থিক সহায়তা করলেন সৌদি প্রবাসী।

error: বিষয়বস্তু সুরক্ষিত!!

গাইবান্ধার সুন্দরগঞ্জ অটোরিকশা চালককে অচেতন করে গাড়ি নিয়ে পালানোর অভিযোগ

আপডেট সময়: ০৩:৪৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬