সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ৫১ বোতল মদ ও ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

  • তাজরুল ইসলাম
  • আপডেট সময়: ০২:২৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১৩২

গাইবান্ধার সদর উপজেলায় ৫১ বোতল ভারতীয় মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোহাট এলাকার মৃত গোলাম মওলার ছেলে আবুল কালাম (৪৫) এবং খোলাহাটী ইউনিয়নের দক্ষিণ আনালেরতাড়ী এলাকার সাইদুর রহমানের ছেলে সবুজ মিয়া (২৮)।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার কামারজানি হাটের বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১২টার দিকে কামারজানি হাটের বটতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আবুল কালামের দখলে থাকা একটি মুরগির দোকানের ঘরের মাটির নিচে পুঁতে রাখা ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৫১ বোতল মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে দোকানের বেড়ায় ঝোলানো অবস্থায় ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ করা ৫১ বোতল ভারতীয় মদের পরিমাণ ১৭ লিটার ৮৭৫ মিলিলিটার।

মদ ও ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Popular Post

ভোরের কুয়াশায় শীতের আগমনী বার্তা, শিশিরভেজা গাইবান্ধা ‎

error: বিষয়বস্তু সুরক্ষিত!!

গাইবান্ধায় ৫১ বোতল মদ ও ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

আপডেট সময়: ০২:২৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬