শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহতসাদুল্লাপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত

গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে দুই চাচাতো-জ্যাঠাতো ভাই নিহত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সাদুল্লাপুর-তুলশীঘাট সড়কের বৈরাগীর বাজারের বকসীবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো সামিউল ইসলাম (১৪) ও আব্দুল্লাহ মিয়া (৮)। তারা উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাজীবাড়ী সন্তোলা গ্রামের বাসিন্দা। সামিউল ওই গ্রামের ছাদেকুল মন্ডলের ছেলে। সে স্থানীয় ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। আব্দুল্লাহ একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে বৈরাগীর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সামিউল তার চাচা রফিকুল ইসলামের মোটরসাইকেল চালিয়ে চাচাতো ভাই আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে সাদুল্লাপুর থেকে বাড়ি ফিরছিল। পথে বৈরাগীর বাজারের বকসীবাড়ি মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে আব্দুল্লাহ মিয়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং সামিউল ইসলাম ডক্টরস ক্লিনিকে মারা যায়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম হাবিব বলেন, ওই স্থানে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Popular Post

error: বিষয়বস্তু সুরক্ষিত!!

গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহতসাদুল্লাপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত

আপডেট সময়: ০৬:৩৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬