শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে গাইবান্ধায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার দুপুরে গাইবান্ধা জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত এবং পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো (এমপি)।

আরো উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি জেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। পরে তাঁরা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

এর আগে সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন সংসদ সদস্য মমতাজ আলো।

কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। তিনি বলেন, ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস। এটি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের সূতিকাগার। গণতন্ত্রবিরোধীরা অতীতে এই দিনটি যথাযথভাবে পালন করতে দেয়নি। তবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২০২৬ সালে দিবসটি আবারও সুন্দর ও বর্ণিলভাবে উদযাপিত হচ্ছে।

Popular Post

গাইবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত।

error: বিষয়বস্তু সুরক্ষিত!!

গাইবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত।

আপডেট সময়: ০৮:০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬