মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রনজিত বকশি সূর্য গ্রেপ্তার

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রনজিত বকশি সূর্যকে (৬৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (৩১ আগস্ট) রাতে গাইবান্ধা শহরের ভিএইচ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারের  বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মুত্তালিব।

তিনি জানান, ‘আজ রাত ৮টার দিকে গাইবান্ধা শহরের ভি এইড রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের পর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার রনজিত বকশি সূর্য গাইবান্ধা সদর উপজেলার মাস্টারপাড়া এলাকার মৃত রবিন্দ্র বকশির ছেলে। তিনি পেশাগত জীবনে ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। রাজনৈতিকভাবে তিনি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাত ১১টায় গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা মুঠোফোনে জানান, ‘ গত ২০২৪ সালের ১৮ আগস্ট দুপুরে গাইবান্ধা জেলা বিএনপি অফিস ভাংচুর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গাইবান্ধায় ডিবির অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার।

error: বিষয়বস্তু সুরক্ষিত!!

গাইবান্ধায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রনজিত বকশি সূর্য গ্রেপ্তার

আপডেট সময়: ১২:৩৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬