শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ১০ বছর ধরে বন্ধ চলাচলের পথ, প্রতিকারের আশায় প্রতিবন্ধী দম্পতি

একটি বাড়ি, অথচ সেই বাড়িতে ঢোকার পথটুকুই যেন সবচেয়ে বড় বাধা। স্বামী-স্ত্রী দুজনই শারীরিক প্রতিবন্ধী। জীবনের প্রতিটি পদক্ষেপে যেখানে অন্যের সহযোগিতা প্রয়োজন, সেখানে নিজেদের বাড়ি থেকে বের হওয়ার একমাত্র পথটিও সংকুচিত হয়ে পড়েছে। প্রায় এক দশক ধরে চলাচলের পথ নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধের জেরে দুর্ভোগ পোহাচ্ছেন তারা।

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী দম্পতি মো. মমতাজুর রহমান ও তার স্ত্রী এই দুর্ভোগের শিকার।

তাদের অভিযোগ, প্রতিবেশী আইয়ুব আলী টিনের গেট ও বেড়া দিয়ে দীর্ঘদিন ধরে বাড়ির চলাচলের পথ সংকুচিত করে রেখেছেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হয়েছে, থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, এমনকি আদালতেরও দ্বারস্থ হয়েছেন তারা। কিন্তু প্রায় ১০ বছর পেরিয়ে গেলেও মেলেনি স্থায়ী সমাধান।

‎সরেজমিনে রিফাইতপুর গ্রামে গিয়ে দেখা যায়, মমতাজুর রহমানের বাড়ির মূল প্রবেশপথে টিনের একটি গেট রয়েছে। গেটের ভেতরে চলাচলের জন্য আনুমানিক দুই থেকে তিন ফুট জায়গা খোলা রয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, আগে পথটি তুলনামূলক প্রশস্ত ছিল। বর্তমানে পথ সংকুচিত হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবে চলাচল করাই কঠিন হয়ে পড়েছে।

‎বিশেষ করে চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়া, জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়া কিংবা প্রয়োজনীয় জিনিসপত্র আনা-নেওয়ার ক্ষেত্রেও তাদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। শারীরিক প্রতিবন্ধকতার কারণে এমনিতেই চলাচলে নানা সীমাবদ্ধতা রয়েছে। তার ওপর বাড়ির প্রবেশপথ নিয়ে দীর্ঘদিনের বিরোধ তাদের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলেছে।

আক্ষেপ প্রকাশ করে মমতাজুর রহমান বলেন, তিনি ও তার স্ত্রী দুজনই শারীরিক প্রতিবন্ধী। অনেক কষ্ট করে তারা বাড়ি তৈরি করেছেন। বাড়িতে যাতায়াতের সুবিধার জন্য জমিও কিনেছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে সেই চলাচলের পথ নিয়ে বিরোধ চলছে। স্থানীয়ভাবে সালিশে কয়েকবার পথ খুলে দেওয়া হলেও পরবর্তীতে আবারও তা বন্ধ বা সংকুচিত করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তার।

Popular Post

গাইবান্ধার গোবিন্দগঞ্জসহ জেলার কয়েকটি সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহ কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

error: বিষয়বস্তু সুরক্ষিত!!

গাইবান্ধায় ১০ বছর ধরে বন্ধ চলাচলের পথ, প্রতিকারের আশায় প্রতিবন্ধী দম্পতি

আপডেট সময়: ১০:৪৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬