পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে গাইবান্ধা জেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন গাইবান্ধার যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন গাইবান্ধার উপপরিচালক মিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গাইবান্ধার জেলা প্রশাসক ড.মো: মনিরুজ্জামান গাইবান্ধা কেন্দ্রীয় বড় মসজিদের খতীব মুফতি মাহমুদুল হাসান কাসেমী।
আলোচনা সভায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা নিয়ে আলোচনা করা হয়।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

তাজরুল ইসলাম 





