শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ দুই শতাধিক, হাসপাতালে ছুটছেন স্বজনরা

0-0x0-0-0#

গাইবান্ধার সাঘাটা উপজেলায় মজলিসের (ফাতিয়ার) খাবার খেয়ে নারী, পুরুষ ও শিশুসহ দুই শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অসুস্থদের মধ্যে অনেকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কালপানি নয়াপাড়া গ্রামে মৃত জাইদুল ইসলামের মজলিস উপলক্ষে খাবারের আয়োজন করা হয়। জাইদুল ইসলাম স্থানীয় বাবলু ব্যাপারীর ছেলে। মজলিসে গ্রামের লোকজনসহ বিভিন্ন এলাকার মানুষ অংশ নিয়ে খাবার খান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই খাবার খাওয়ার পর থেকেই একে একে অনেকের পেটব্যথা, ডায়রিয়া, বমি ও শারীরিক দুর্বলতাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে শুরু করে। প্রথমদিকে কয়েকজন অসুস্থ হলেও সময়ের সঙ্গে সঙ্গে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। পরে অসুস্থদের স্বজনরা তাঁদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

আক্রান্তদের কেউ সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কেউ ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বাসিন্দা রেজাউল করিম বলেন, ‘আমাদের এলাকায় মজলিসের খাবার খাওয়ার পর বাড়িতে ফিরে হঠাৎ পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। এরপর পাতলা পায়খানা ও শারীরিক দুর্বলতা দেখা দেয়। আমার স্ত্রীও একই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে দুজনই হাসপাতালে ভর্তি হই।’

রেজাউল করিমের স্ত্রী ইয়ারন বেগম বলেন, ‘দাওয়াত খেয়ে বাড়িতে ফেরার কিছুক্ষণ পর থেকেই অসুস্থ বোধ করতে থাকি। পরে পেটব্যথা ও ডায়রিয়া শুরু হয়। একই খাবার খেয়ে এলাকার অনেক মানুষ অসুস্থ হয়েছেন। বাড়িতে আমার ছেলে ও শাশুড়ির জন্যও ওই খাবার নিয়ে গিয়েছিলাম। তাঁরাও খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তবে চিকিৎসা নিয়ে তাঁরা কিছুটা সুস্থ হয়েছেন।’

অসুস্থ আশিকুর রহমান বলেন, ‘মজলিস থেকে আমার মা-বাবা আমার জন্য খাবার নিয়ে আসেন। সেই খাবার খাওয়ার পর থেকেই শরীর খারাপ হতে শুরু করে। প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব দিইনি। পরে পেটব্যথা ও পাতলা পায়খানা বেড়ে গেলে হাসপাতালে আসতে হয়।’

গাইবান্ধা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাহমুদা জানান, শুক্রবার সকালে সাঘাটা উপজেলা থেকে খাবার খেয়ে অসুস্থ দুজন রোগী হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসা নিতে এসেছেন। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলতুতমিশ আকন্দ জানান, গত ১০ নভেম্বর রাত থেকেই খাবার খেয়ে অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে ভর্তি শুরু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনা ফুড পয়জনিং (খাদ্যে বিষক্রিয়া) থেকে হয়ে থাকতে পারে। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। জটিলতা দেখা দেওয়া রোগীদের গাইবান্ধা ও বগুড়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হচ্ছে।

0-0x0-0-0#

তিনি আরও জানান, শুক্রবার সকালে নতুন করে তিনজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১০৫ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৬৬ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে, একই অনুষ্ঠানের খাবার খেয়ে বিপুলসংখ্যক মানুষের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় গাইবান্ধার সাগর উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কালপানি নয়াপাড়া গ্রামসহ আশপাশের এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অসুস্থ স্বজনদের চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন পরিবারের সদস্যরা। বিশেষ করে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন স্বজনরা।

তবে কী কারণে এত মানুষ অসুস্থ হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খাবার বা পানির দূষণ থেকে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে কি না, তা জানতে পরিবেশিত খাবার ও পানির নমুনা পরীক্ষা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Popular Post

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ দুই শতাধিক, হাসপাতালে ছুটছেন স্বজনরা

error: বিষয়বস্তু সুরক্ষিত!!

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ দুই শতাধিক, হাসপাতালে ছুটছেন স্বজনরা

আপডেট সময়: ০২:০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬