বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ৯৯০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

গাইবান্ধা সদর উপজেলার গোঘাট মাঝিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শ্রী মিলন চৌধুরী (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-১৩-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল সদর থানাধীন গোঘাট (মাঝিপাড়া) গ্রামে অভিযান পরিচালনা করে।

এ সময় গ্রেপ্তার মিলনের বাড়ির সামনে পূর্বদিকে নদীর পাড়ের ভাঙন রোধের ব্লকের ওপর তার দেহ তল্লাশি করে পাঁচটি কালো রঙের এয়ারটাইট পলিপ্যাকে রাখা মোট ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিলন চৌধুরী সদর থানাধীন গোঘাট মাঝিপাড়া গ্রামের শ্রী মেহেলাল চৌধুরীর ছেলে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা জানা গেছে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামি ও জব্দকৃত ইয়াবা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

error: বিষয়বস্তু সুরক্ষিত!!

গাইবান্ধায় ৯৯০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

আপডেট সময়: ০৪:৪৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬