গাইবান্ধার সাঘাটা থানায় মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শাফিরুল বেপারী (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সাঘাটা থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাফিরুল বেপারী সাঘাটা উপজেলার খামারধনারুহা গ্রামের মোঃ মজিবর বেপারীর ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তার হেফাজত থেকে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাঘাটা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা হয়েছে।
পরে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ পুলিশি নিরাপত্তায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 








