গাইবান্ধার সাঘাটা থানায় মাদকবিরোধী অভিযানে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জোবায়ের হাসান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার জোবায়ের হাসান সাঘাটা উপজেলার সাকোয়া গ্রামের মো. মীর হোসেন মিন্টুর ছেলে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের সময় তার কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সাঘাটা থানায় ২৮ আগস্ট ২০২৬ তারিখে মামলা নং-২৪ দায়ের করা হয়েছে। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় করা হয়।
পরে গ্রেপ্তার জোবায়ের হাসানকে পুলিশ এসকটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
সাঘাটা থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।
রিপোর্টারের নাম 













