বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে হজ নিবন্ধন, গাইবান্ধায় চলছে কার্যক্রম

  • তাজরুল ইসলাম
  • আপডেট সময়: ০২:১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৮০

২০২৭ সালের পবিত্র হজ পালনে হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম চলছে। আগামী ২৪ সেপ্টেম্বর হজ নিবন্ধনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। সময়সীমা ঘনিয়ে আসায় গাইবান্ধাতেও সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে আগ্রহীদের নিবন্ধন কার্যক্রম চলছে।

ইসলামিক ফাউন্ডেশন গাইবান্ধা সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় মোট ২২২ জন হজযাত্রী নিবন্ধন করেছেন। এর মধ্যে ১৫২জন প্রাক-নিবন্ধন এবং ৮০জন প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেছেন।

অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত মোট ৭৪৭ জন হজযাত্রী নিবন্ধন করেছেন। এর মধ্যে ৫৫২জন প্রাক-নিবন্ধন এবং ১৯৫ জন প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেছেন।

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে গাইবান্ধা থেকে এ পর্যন্ত মোট ৯৬৯ জন হজযাত্রী নিবন্ধন করেছেন।

ইসলামিক ফাউন্ডেশন গাইবান্ধার উপ-পরিচালক মিরাজুল ইসলাম জানান, হজ নিবন্ধন কার্যক্রমের পাশাপাশি হজযাত্রীদের প্রয়োজনীয় সহযোগিতা ও বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। হজের নিয়ম-কানুন, প্রস্তুতি ও করণীয় সম্পর্কে হজযাত্রীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতার ব্যবস্থা করা হয়। যারা এখনো নিবন্ধন করেননি, তাদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার পরামর্শ দেন তিনি।

তিনি আরও জানান, হজ পালনের আগে একজন হজযাত্রীর জন্য ধর্মীয় বিধিবিধান, ইহরাম, তাওয়াফ, সাঈসহ হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পর্কে সঠিক ধারণা থাকা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও প্রশিক্ষণের মাধ্যমে হজযাত্রীদের প্রস্তুত করা হয়।

গাইবান্ধা জেলা হাজী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল মান্নান জানান, জেলায় পবিত্র হজ পালনে মানুষের আগ্রহ রয়েছে। প্রতিবছরের মতো এবারও সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় অনেকে হজ পালনের জন্য নিবন্ধন করছেন। নিবন্ধনের সময়সীমা শেষ হওয়ার আগে যারা এখনো নিবন্ধন করেননি, তাদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শেষ সময়ে নিবন্ধন করতে গিয়ে যাতে কোনো ধরনের জটিলতা তৈরি না হয়, সে জন্য আগ্রহী হজযাত্রীদের শেষ তারিখের অপেক্ষা না করে দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা উচিত।

এদিকে, হজ নিবন্ধনের সময়সীমা ঘনিয়ে আসায় জেলার বিভিন্ন এলাকা থেকে হজে যেতে আগ্রহী ব্যক্তিরা নিবন্ধন ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের নিয়ম, নিবন্ধন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নিচ্ছেন তারা।

সংশ্লিষ্টরা জানান, হজে যেতে আগ্রহী ব্যক্তিদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। আগামী ২৪ সেপ্টেম্বর হজ নিবন্ধনের সময়সীমা শেষ হবে। শেষ মুহূর্তের জটিলতা এড়াতে আগ্রহী হজযাত্রীদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

Popular Post

গাইবান্ধায় অ্যানথ্রাক্স প্রতিরোধে সচেতনতামূলক সভা

error: বিষয়বস্তু সুরক্ষিত!!

২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে হজ নিবন্ধন, গাইবান্ধায় চলছে কার্যক্রম

আপডেট সময়: ০২:১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬