শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মরহুম এম এ মোত্তালিব স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথম গোবিন্দগঞ্জে পতাকা উপহার দিয়েছেন। আমরা ক্রীড়া কে হ্যাঁ বলুন, মাদককে না বলুন এই প্রতিপাদ্যে সামনে রেখে এগিয়ে যাবো। সবার সহযোগিতা চাই, সবাইকে সাথে নিয়ে আমরা ক্রীড়াঙ্গনে আরও ভূমিকা রাখবো।

তিনি বলেন, বাংলাদেশের অন্যতম ক্রীড়া সংগঠক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান মরহুম আরাফাত রহমান কোকো, যিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। যার ফলশ্রুতিতে আজ আমরা ক্রীড়াঙ্গনে এগিয়ে আছি। বিএনপির ৩১ দফা নির্বাচনী ইশতিহারে ক্রীড়াকে পেশা হিসেবে নেওয়ার পলিসি রয়েছে৷ গোবিন্দগঞ্জ তথা গাইবান্ধায় দীর্ঘদিন ধরে মাদক ও অপসংস্কৃতির প্রভাব আছে। এর বিপরীতে আমরা যুব সমাজকে খেলা বা ক্রীড়াঙ্গনে যতটা সম্পৃক্ত করতে পারবো, ততটাই মাদক ও অপসংস্কৃতির প্রাদুর্ভাব কমবে বলে আমরা বিশ্বাস করি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মহিমাগঞ্জ ফুটবল একাডেমি ও খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত মরহুম এম এ মোত্তালিব স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া সুনির্দিষ্ট পলিসি অনুযায়ী আমরা গোবিন্দগঞ্জকে মডেল হিসেবে রুপান্তর করবো, বাকিরা যেন আমাদের অনুসরণ করতে পারে সেই ব্রুত নিয়েছি।

মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক কুমার দেবনাথের সভাপতিত্বে এবং মহিমাগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব তানজিমুল ইসলাম তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক সানোয়ার হোসেন দিপু, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাবু মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আলামিন রনি, সদস্য সচিব মনির হোসেন সরকার প্রমুখ।

অনুষ্ঠানে খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, শিক্ষক, সমাজসেবক এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে, মোহাম্মদ শামীম কায়সার লিংকন মরহুম এম এ মোত্তালিব স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় সিরাজগঞ্জ জেলা দল বনাম এম এ মোত্তালিব স্মৃতি সংসদ প্রতিদ্বন্দ্বিতা করে।

Popular Post

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

error: বিষয়বস্তু সুরক্ষিত!!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মরহুম এম এ মোত্তালিব স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময়: ০৪:৩০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬