পালিয়ে গিয়ে দেশের বাইরে থেকে নির্দেশ দিয়ে মানুষের বাড়িঘর পোড়ানো রাজনীতি নয়। সাহস থাকলে আইনের আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হাসান।
আজ দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী আরও জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান গোবিন্দগঞ্জে সাধারণ মানুষের মাঝে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ করবেন। পাশাপাশি নদী পুনঃখনন কার্যক্রম ও ফ্লাইওভার উদ্বোধন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো, কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
রিপোর্টারের নাম 

















