২০২৪ সালের গণঅভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দল-মত, শ্রেণি-পেশার সব মানুষ ঐক্যবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব শক্তি, দল-মত, শ্রেণি-পেশার মানুষ আমরা ঐক্যবদ্ধ আছি। যারা শাপলা চত্বরে রক্ত ঝরিয়েছে, দাড়ি-টুপি দেখলেই জঙ্গি আখ্যা দিয়ে নির্যাতন করেছে, আলেম-ওলামাদের বুকের রক্ত ঝরিয়েছে, অসংখ্য মানুষকে নির্যাতন করেছে তাদের বাংলাদেশের জনগণ আর কোনো দিন মেনে নেবে না।
তিনি আরও বলেন, অতীতে নির্যাতনকারীরা মানুষের দল, মত কিংবা শ্রেণি-পেশা বিবেচনা করেনি। তাদের মতের বিরুদ্ধে গেলেই মানুষ নির্যাতনের শিকার হয়েছে। বিশেষ করে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। শিশুদের হত্যা করা হয়েছে, অনেককে পঙ্গু করা হয়েছে, কারও চোখ তুলে নেওয়া হয়েছে। এসব নির্মম নির্যাতনের ঘটনা দেশের মানুষ ভুলে যায়নি।
শামীম কায়সার লিংকন বলেন, যারা মানুষের ওপর এমন বর্বর নির্যাতন চালিয়েছে, তাদের আর বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না।
প্রধানমন্ত্রী তারেক রহমান গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এই প্রস্তুতি সভায় বক্তব্য দিতে গিয়ে এই তিনি মন্তব্য করেন ।
সভায় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি মমতাজ আলো, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মাইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলসহ জেলা বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
নিজস্ব প্রতিবেদক 

















