শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গাইবান্ধায় ইনকিলাব মঞ্চের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে গাইবান্ধা শহরের বড় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরপার্কে অবস্থিত জুলাই স্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ সংগঠনটির নেতাকর্মীরা।

এসময় সমাবেশে আরও উপস্থিত ছিলেন,জুলাই আন্দোলনে শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ছাত্রনেতা অতনু সাহা ও শরিফুল ইসলাম আকাশ। এ ছাড়া জুলাই যোদ্ধা সংসদ গাইবান্ধা জেলার সভাপতি আমিনুল রহমান, সাধারণ সম্পাদক মো. বিপুল ও সহসভাপতি মো. রাজিব মিয়াসহ অন্যরা।

সমাবেশে বক্তারা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা।

Popular Post

গাইবান্ধায় ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

error: বিষয়বস্তু সুরক্ষিত!!

গাইবান্ধায় ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময়: ১১:৩১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬