বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সাখাহার ইউনিয়নের দশলাল গ্রামের পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাখাহার ইউনিয়নের দশলাল গ্রামের ফরহাদ আলীর তিন বছর বয়সী মেয়ে মিম আক্তার এবং তার ফুফাতো বোন টাঙ্গাইলের দেলদুয়ার থেকে মামার বাড়িতে বেড়াতে আসা কবির মণ্ডলের মেয়ে আফরিন আক্তার (৪)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে মিম ও আফরিন বাড়ির উঠানে একসঙ্গে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে তারা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়। শিশু দুটি সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাখাহার ইউনিয়ন পরিষদের সদস্য লাইজু আহমেদ বলেন, ‘শিশু দুটির মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। শিশুদের বিষয়ে পরিবারের সদস্যদের আরও সচেতন থাকা প্রয়োজন।’

Popular Post

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

error: বিষয়বস্তু সুরক্ষিত!!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময়: ১০:০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬