রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটছে বিদ্যুতের প্রিপেইড মিটার

উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটার  অভিযোগ তুলে বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিলের দাবি জানিয়েছেন ডিজিটাল প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটি ও বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি গাইবান্ধা জেলা শাখা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে  গাইবান্ধা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানান বক্তারা।

‎বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও জেলা শাখার আহ্বায়ক গোলাম রব্বানী মুসার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি’র) কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, গাইবান্ধা পরিবেশ আন্দোলনের আহ্বায়ক ওয়াজিউর রহমান রাফেল, গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও  নাগরিক মঞ্চের নেতা অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদজামান রব্বানী, কমিউনিস্ট নেতা রেবতী মোহন বর্মন, নাট্যকর্মী শাহ আলম বাবলু, জেলা উদীচীর সাধারণ সম্পাদক শিরিন আকতার, মানবাধিকার কর্মী অ্যাড. মোহাম্মদ আলী প্রামাণিক, এ.কে.এম মনির হোসেন সুইট, কাজী আব্দুল খালেক, বিশিষ্ট আইনজীবী অ্যাড. কুশলাশীষ চক্রবর্তী, রবিদাস ফোরামের খিলন রবিদাস প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাড. ফারুক কবীর।

বক্তারা বলেন, আধুনিক ও উন্নত প্রযুক্তির নামে বিদ্যুতের ডিজিটাল প্রিপেইড মিটারে গ্রাহকদের  অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে। এতে গ্রাহকরা নানারকম হয়রানির শিকার হচ্ছেন। গ্রাহক শোষণ ও হয়রানির গণবিরোধী প্রিপেইড মিটার বাতিল, সাশ্রয়ী মূল্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুৎখাতকে বেসরকারিকরণের তৎপরতা বন্ধ, বিদ্যুৎ সংকটের জনবান্ধব সমাধান, বিদ্যুৎখাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, বিদ্যুৎ গ্রাহকদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

Popular Post

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে পুলিশের উপপরিদর্শক নিহত

error: বিষয়বস্তু সুরক্ষিত!!

উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটছে বিদ্যুতের প্রিপেইড মিটার

আপডেট সময়: ০৪:০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬