রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেঙ্গল ট্রান্সপোর্ট এজেন্সির চুরি হয়ে যাওয়া প্রায় ৩৫ লাখ টাকার মালামাল গাইবান্ধা থেকে উদ্ধার করেছে পুলিশ।

  • তাজরুল ইসলাম
  • আপডেট সময়: ১১:০৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ২১৬

ঢাকার বংশালের একটি ট্রান্সপোর্ট এজেন্সির চুরি হয়ে যাওয়া প্রায় ৩৫ লাখ টাকার মালামাল গাইবান্ধা থেকে উদ্ধার করেছে পুলিশ।

দুপুরে গাইবান্ধার সদর উপজেলার কুপতলা ইউনিয়নের বেড়াডাঙ্গা বাজারে অভিযান চালিয়ে একটি গুদাম থেকে এসব চোরাই মালামাল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বেঙ্গল ট্রান্সপোর্ট এন্ড পার্সেল সার্ভিস নামের একটি কুরিয়ার সার্ভিসের ঢাকার বংশাল থেকে গত মঙ্গলবার রাতে প্রায় ৭০ লাখ টাকার বিভিন্ন ধরনের মালামাল নিয়ে গত মঙ্গলবার রাতে কুরিয়ার সার্ভিসের ড্রাইভার সুমন মিয়া সাভারে নিয়ে যাওয়ার জন্য বের হয়। কিন্তু মালামাল সাভারে না নিয়ে যেয়ে সে এজেন্সির গাড়িসহ মালামাল নিয়ে পালিয়ে যায়।

গতকাল শুক্রবার রাতে এজেন্সির পক্ষ থেকে বংশাল থানায় একটি মামলা দায়ের করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় বংশাল থানা পুলিশ আজ দুপুরে ড্রাইভার সুমনের গ্রামের বাড়ি গাইবান্ধার বেড়াডাঙা বাজারে অভিযান চালিয়ে ওই গুদাম থেকে বিভিন্ন ধরনের কাপড়, ইলেক্ট্রনিক পণ্যসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল উদ্ধার করে।

বংশাল থানার পুলিশ পরিদর্শক রমেশ রায় জানান, দুইদিন আগে গুদামটি ভাড়া নিয়ে এসব মালামাল রেখে যায় ড্রাইভার সুমন। চুরি যাওয়া অন্যান্য মালামাল, এজেন্সির গাড়িসহ ড্রাইভার সুমনকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

Popular Post

গাইবান্ধার প্রাথমিক শিক্ষা অফিসে সকাল সোয়া ৯টাতেও কর্মকর্তা-কর্মচারীদের দেখা মেলেনি।

error: বিষয়বস্তু সুরক্ষিত!!

বেঙ্গল ট্রান্সপোর্ট এজেন্সির চুরি হয়ে যাওয়া প্রায় ৩৫ লাখ টাকার মালামাল গাইবান্ধা থেকে উদ্ধার করেছে পুলিশ।

আপডেট সময়: ১১:০৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬