গাইবান্ধা সুন্দরগঞ্জে মা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে উপজেলার বজরা কঞ্চিবাড়ি গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মা আখি বেগম (৩৫) ও ছেলে আদিল (৫) বজরা কঞ্চিবাড়ী গ্রামের আব্দুর রাজ্জাক বাবুর স্ত্রী ও ছেলে। আব্দুর রাজ্জাক বাংলাদেশ রেলওয়েতে কর্মরত রয়েছেন।
কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার আলম জানান, আজ বিকেলে বজরা কঞ্চিবাড়ি গ্রামে নিহত আঁখি বেগমের মেয়ে রেজোয়ানা পার্শ্ববর্তী নানার বাড়ি থেকে নিজেদের বাড়িতে এসে দেখতে পায়, ঘরের দরজা খোলা। ঘরের ভিতর বিছানার উপর তার মা ও ছোট ভাইয়ের মরদেহ পড়ে আছে। খবর পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ঘরের ভিতর থেকে মা ছেলের মরদেহ উদ্ধার করে। এসময় আখি বেগমের নাক, মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়। পুলিশ সন্দেহজনক হিসেবে আখি বেগমের স্বামীর দ্বিতীয় স্ত্রী শাহীনা বেগমকে আটক করে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে আব্দুর রাজ্জাক বাবুর ছোট বউ শাহিনা বেগমকে (২৮) আটক করে থানায় নেয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদেরকে শ্বাসরোধ করে কেউ হত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 



















