শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরি জাতীয়করণের দাবিতে গাইবান্ধায় শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের সম্মেলন

চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে গাইবান্ধায় শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গাইবান্ধার আসাদুজ্জামান গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের আহ্বায়ক মো. ফজলুল হক মাসুদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির মহাসচিব মো. আজিজুল হক রাজা।

সম্মেলনে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে কাজ করে আসছেন। অথচ এখনো অনেক কর্মচারী আর্থিক অনিশ্চয়তা ও নানা সুযোগ-সুবিধার অভাবে মানবেতর জীবনযাপন করছেন। শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তারা চাকরির নিশ্চয়তা ও যথাযথ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

বক্তারা আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের বৈষম্য দূর করে চাকরি জাতীয়করণ, বেতন-ভাতা বৃদ্ধি এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। তাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এ সময় বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Popular Post

১০ বছরেও হয়নি বিচার, গাইবান্ধায় সাঁওতাল হত্যা দিবস পালিত

error: বিষয়বস্তু সুরক্ষিত!!

চাকরি জাতীয়করণের দাবিতে গাইবান্ধায় শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের সম্মেলন

আপডেট সময়: ০১:০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬