সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার সুন্দরগঞ্জে দাঁড়িয়ে থাকা অটোভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ১

গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোভ্যানে মালবোঝাই ট্রাকের ধাক্কায় এনামুল হক (৪০) নামে এক পান শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানচালকসহ আরও দুজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে আনোয়ার হোসেন (৪২) নামে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (২ নভেম্বর) সকালে জেলা সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট এলাকার কামরাঙ্গার তলে রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে স্থানীয় একটি পানের বরজে কাজ করতে যাচ্ছিলেন তিন শ্রমিক। পথে মহাসড়কের পাশে একটি অটোভ্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে আসা মালবোঝাই একটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান এনামুল হক। এ সময় অটোভ্যানচালকসহ আরও দুজন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তাঁদের মধ্যে আনোয়ার হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অন্যদিকে, আহত অটোভ্যানচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

নিহত এনামুল হক রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের ইমাদপুর (হাজীপাড়া) গ্রামের মৃত সোলেমানের ছেলে। আহত আনোয়ার হোসেন একই এলাকার মো. মোন্তাজ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অটোভ্যানে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

error: বিষয়বস্তু সুরক্ষিত!!

গাইবান্ধার সুন্দরগঞ্জে দাঁড়িয়ে থাকা অটোভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ১

আপডেট সময়: ১০:১০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬