সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ঋণের চাপে ট্রেনের নিচে ঝাঁপ

গাইবান্ধায় ঋণের চাপে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আবু বক্কর সিদ্দিক (৫২) নামের এক ব্যক্তি মারা গেছেন। পরিবারের দাবি, সুদের ওপর নেওয়া ঋণের টাকা পরিশোধের চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা পৌর শহরের ২ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক শহরের পূর্ব কোমরনই পাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ লোকাল ট্রেনটি গাইবান্ধা শহরের ২ নম্বর রেলগেট অতিক্রম করার সময় হঠাৎ ট্রেনের নিচে ঝাঁপ দেন আবু বক্কর সিদ্দিক। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাগিনা রশিদুল ইসলাম বকুল বলেন, তাঁর মামা সুদের ওপর ঋণ নিয়েছিলেন। কিছুদিন ধরে ঋণদাতারা টাকা পরিশোধের জন্য চাপ দিচ্ছিলেন। সেই চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন তাঁরা।

গাইবান্ধা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গনি বলেন, ট্রেনে কাটা পড়ে আবু বক্কর সিদ্দিক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, তিনি ঋণের দায়ে জর্জরিত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণের কারণেই তিনি আত্মহত্যা করেছেন। এ ছাড়া নিহতের পকেট থেকে কয়েকজনের নাম লেখা একটি চিরকুট পাওয়া গেছে। তদন্তের স্বার্থে আপাতত তাঁদের নাম প্রকাশ করা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধার সুন্দরগঞ্জে দাঁড়িয়ে থাকা অটোভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ১

error: বিষয়বস্তু সুরক্ষিত!!

গাইবান্ধায় ঋণের চাপে ট্রেনের নিচে ঝাঁপ

আপডেট সময়: ০২:১৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬