গাইবান্ধার সাঘাটা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা শ্রী রতন কুমার দত্তের বিরুদ্ধে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ এবং ভূমিসেবা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
রোববার (১ নভেম্বর) দুপুরে সচেতন নাগরিকদের ব্যানারে জেলার সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় আমলগীর হোসেন, আব্দুর রশিদ, আব্দুল মমিন ও সুমন মিয়াসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করে বলেন বলেন, সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগ প্রেমী মনোভাব এবং ভুমি সেবা ও ভ্রাম্যমান অভিযানের নামে সাধারণ মানুষকে হয়রানি অভিযোগ গুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তাঁরা ওই কর্মকর্তার অপসারণ দাবি করেন।
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
গাইবান্ধার সাঘাটায় সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
-
রিপোর্টারের নাম - আপডেট সময়: ০১:৩১:০৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- ৬৪
Popular Post









